August 2, 2026, 10:56 pm

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত- ৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত- ৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ বাসের সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু মারিয়া নিহত আর ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ঝনঝনি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মারিয়া, উপজেলার বরইতলী ইউনিয়নের মহচনিয়াকাটার এলাকার নুরুল আমিন মিস্ত্রীর কন্যা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার নবাগত ইনর্চাজ (ইন্সপেক্টর) মোঃ শাহীন মিয়া।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, সিএনজি গাড়ির সাথে ঝনঝনি ব্রীজের নিকট হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ৮ মাসের কন্যা শিশু মারা যায়। এসময় আরো ৬ জন যাত্রী আহত হয়েছে। তিনি আরো জানান, হতাহতদের প্রথমে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে দুর্ঘটনা কবলিত গাড়ী জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com