August 9, 2026, 7:46 am

পেকুয়ায় আনন্দ মিছিল গণঅধিকার পরিষদের

পেকুয়ায় আনন্দ মিছিল গণঅধিকার পরিষদের

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আনন্দ মিছিল করল গণঅধিকার পরিষদ। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রতীক বরাদ্ধ পেয়েছে ভিপি নুরের নেতৃত্বাধীন এ নতুন দলটি। এতে করে গণঅধিকার পরিষদের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে সংগঠনের নেতা-কর্মীরা সড়কে আনন্দ মিছিল বের করে। যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম এমইউপি। এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য আনিছুর রহমান নাহিয়ান, সদস্য ইয়াসিন, রাশেদুল ইসলাম, আজিজ, ইব্রাহীম, শওকতসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com