August 9, 2026, 8:49 am
সাইফুল ইসলাম বাবুল , পেকুয়া
কক্সবাজারের পেকুয়া প্রাচীণতম নদী কহলখালী খাল দীর্ঘদিন ধরে দূষণের কবলে পড়ে প্রায় বিলুপ্ত পথে। খালটি পুনরুদ্ধারে পেকুয়া উপজেলার পরিবেশবাদী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিস্কারের উদ্যেগ গ্রহন করেন ।
আজ বুধবার সকাল ১১ টায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শত শত স্বেচ্ছাসেবকগন কহলখালী খাল পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। স্বেচ্ছাসেবকগন পেকুয়া সিকদার পাড়া অংশ থেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত পরিস্কার করতে এক যুগে করেন। এসময় স্থানীয়রা তাদের এ ধরনের কাজকে স্বাগত জানান।
এবিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন,পেকুয়ার এই খালটি দখল দূষণের কবলে পড়ে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, এই খালটি পুনরুদ্ধারে ছাত্র জনতা কাজ করছে।
এসময় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরচ (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, নুর আশেয়া খান ফাউন্ডেশন, পিওর পেকুয়া, বাপা, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ, এম এফ এন ব্লাড ডোনার্স ফোরাম, নব তরুণ সংঘ, স্বপ্ন উড়ানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকগন অংশ নেন