August 9, 2026, 7:45 am

আনোয়ারায় আল্লামা সাঈদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারায় আল্লামা সাঈদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরহাদুল ইসলাম, আনোয়ারা:

হাসিনা সরকারের কথিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে আটক অবস্থায় রহস্যময় মৃত্যু হওয়া
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছির, জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এর প্রথম শাহাদাৎ বার্ষিকী আনোয়ারায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৬ আগাস্ট) আনোয়ারা ইমলামিক সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাতরী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন এই আয়োজন করে।

উপজেলা জামায়াত ইসলামী নেতা আশারাফ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সেক্রাটারি মাওলানা গিয়াস উদ্দীনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবী আমির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, চাতরী ইউনিয়ন জামায়াত  ইসলামীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী, জামায়াত নেতা কাজী জসিম, সাবেক ছাত্রনেতা শহীদুল আলম, ছাত্রশিবির আনোয়ারা শহর শাখার সভাপতি মোর্শেদ আলম, পশ্চিম শাখা সভাপতি সাইমুম প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com