August 9, 2026, 8:43 am

লাল কুত্তা শিয়ালের ভাই!

লাল কুত্তা শিয়ালের ভাই!

গিয়াস উদ্দিন সিকদার

একজন ষাটোর্ধ ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ৩/৪ জন যুবক। আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে এক্সেস রোডের মাথায় এসে জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে ? এভাবে নিয়ে আসছেন কেন? কারণ কি?
তারা কয়েকজন একইসূরে উল্টো আমাকে জিজ্ঞাসা করলো আপনি কে ?
বললাম মিডিয়াকর্মী, প্রেসকার্ড বের করে দিলাম। তাতে কেউ কেউ বিশ্বাস করতে চাইলনা ! আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আগে ভিডিও ডিলিট করে দিল !

পরে প্রশ্ন করলো ভিডিও কেন করছ ? বললাম আমার কাজইতো ভিডিও করা !
তারা বললো- তুই মনে হয় (এক দলের নাম ধরে) ওদের দালাল।
বললাম মুখ সামলে কথা বলেন, আমার পোস্ট গুলো দেখেন আমি কি করি ? কার জন্য করি ! কেন করি ? পরে ফেসবুকে ঢোকে আমার করা বেশ কয়েকটা পোস্ট দেখে বলে উঠলো ওহ ! ইনিতো দেশের হয়ে কাজ করছেন সরি ভাই সরি।
পরে বললাম-মিয়া তোমরাতো বিজয় আসার পরে মাঠে নেমে লাফালাফি করছো আর আমি ১৫ দিন ধরে অনলাইনে যুদ্ধ করছি॥

এই ধরনের হুজুগীরাই সারা দেশে লুটতরাজ আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এদের কাছে কোন মানুষ নিরাপদ নয়। আসলে ওরা দেশ প্রেমিক নয়, ওরা সুযোগ সন্ধানী। এদের বিরোদ্ধে সোচ্চার হোন। যেখানে লুটতরাজ আর ধ্বংসযজ্ঞ চালায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com