August 9, 2026, 7:49 am

লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান জেলা প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ’২৪ উপলক্ষে সাংবাদিক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি সহ মৎস্য চাষীদের সাথে ‘মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম’ এর উপর মতবিনিময় করেছে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে (৩০ জুলাই) ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ হিল মারুফ এই মতবিনিময় করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে কৃষি কর্মকর্তা আশ্রাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম ও লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া অতিথি ছিলেন। এতে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. ফরিদ উদ্দিন ও মো. রফিকুল ইসলাম, এনজিও গ্রাউস প্রতিনিধি টিনা মার্মা প্রমুখ।

মতবিনিময়কালে উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ হিল মারুফ জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিন ব্যাপী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে প্রথম দিন মঙ্গলবার (৩০ আগস্ট) মতবিনিময় ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা করা হয়। দ্বিতীয় দিন বুধবার ব্যানার ও ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালী, উদ্বোধন, আলোচনা সভা, মৎস্য চাষীদেরকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণসহ ‘মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি’ বিষয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হবে। তৃতীয় দিন সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশ গ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মত বিনিময়। চতুর্থদিন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সহ পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা সহ ‘নিরাপদ প্রাণীজ আমিষের উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় হবে। দিবসের পঞ্চম দিনে অনুষ্টিত হবে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানির ভৌত- রাসায়নিক পরীক্ষা ও অনুষ্ঠিত হবে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠদিন উপজেলার মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং ৫ আগস্ট শেষ দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়নের মাধ্যমে সমাপনী দিবস অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com