August 9, 2026, 7:51 am

পেকুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩

পেকুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

৩১ জুলাই (বুধবার) বিকালে পেকুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় দীর্ঘ যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মগনামা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়টি অটোরিকশা (টমটম) গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বলাকা সাভিসের সাথে সংঘর্ষ হয়। এসময় টমটম গাড়ির চালক ও পথচারীসহ অন্তত ৩ জন আহত হয়।

আহতরা হলেন, রাজাখালী ইউনিয়নের ছরি পাড়া এলাকার আনছার উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২) ও বারবাকিয়া ইউনিয়নের নুরুন্নবীর ছেলে মোহাম্মদ জমির উদ্দিন (২০)। অপর আহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ওমর ফারুকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com