August 9, 2026, 6:38 am

ঠাকুরগাঁও নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

বিজয় রায়,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

“ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মৎস্য অধিদপ্তরের আয়োজনে বেলুন উড়িয়ে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

৩১ জুলাই বুধবার সকালে মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক র‌্যালী বের করা হয়, র‍্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,অধ্যক্ষ মহাদেব বসাক ,বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য চাষী, এজেড আবু সুলতান, আনোয়ারুল ইসলাম,আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com