August 9, 2026, 8:41 am

চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরামের পেকুয়ার বাড়িতে চলছে শোকের মাতম, জানাযায় শোকার্ত মানুষের ঢল

চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরামের পেকুয়ার বাড়িতে চলছে শোকের মাতম, জানাযায় শোকার্ত মানুষের ঢল

সাইফুল ইসলাম বাবুল, পেকুয়া

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংর্ঘষে নিহত কক্সবাজারের পেকুয়ার ছেলে ছাত্র দল নেতা ওয়াসিম আকরামের বাড়ীতে চলছে শোকের মাতম। ছেলে নিহত হওয়ার খবরে গ্রামের বাড়িতে কান্নার রুল পড়ে। বিলাপ ধরে বার বার মুর্ছা যাচ্ছেন মা জোৎসা আকতার তার ভাই বোনেরা। স্বজনদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায়।

আজ বুধবার ভোরে ওয়াসিমের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছলে তার বাড়ি ও পুরো পেকুয়ায় এক হ্নদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার মা ভাই বোন আত্মীয়স্বজনের কান্নায় ভেঙে পড়ে। বেলা সাড়ে এগারোটায় মেহেরনামা বাগগুজারা সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে ওয়াসিমের জানাযার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। নামাজ শেষে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চট্টগ্রাম শহরে ছেলে নিহত হওয়ার খবরে মা জোৎসা আক্তার বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছিলেন।

শুধু মা জোৎসা আক্তার নয়, পরিবারের ভাই-বোন ও স্বজনদের বুক ফাটা কাঁন্না যেন থামছে না। আদরের ছেলেকে হারিয়ে আজ তারা নির্বাক।

পারিবারিক সূত্র বলছে, নিহত ওয়াসিম আকরামের সৌদি প্রবাসি পিতা শফিউল আলম ও মা জোৎসনা আক্তারের সন্তানের ২ ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম ২য়।

১৯১৭ সালে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয়ের থেকে এস এস সি ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়। ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

জানাজায় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলাল হায়দার,উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মন্জু প্রমুখ।

গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে ওয়াসিম আকরাম (২২) নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com