August 9, 2026, 6:38 am
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয়
সদস্য সংগ্রামী কৃষক নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদ স্মরণে শোক ও স্মরণ সভা পীরগঞ্জ পৌর সভা অডিটোরিয়ামে ১৩ জুলাই শনিবার বিকাল ৩টায় বাংলাবাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় সাবেক সংসদ সদস্য, ওয়ার্কর্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড রাশেদ খান মেনন,
এমপি, সভাপতি, বাংলাদেশ
ওয়ার্কার্স পার্টি।
এসময় কমরেড ফইজুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা, ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ।