August 7, 2026, 1:52 am

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা পরিষদ হলরুমে ১১জুলাই বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত কুমার সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম নেজামুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নাসিম ইকবাল, টিআই হারুনুর রশীদ, জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, কাউন্সিলর ইসাহাক আলী, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক আলোচনা হয় এবং মাদক, চোরাকারবারি বিভিন্ন অফিসে হয়রানি সম্পর্কেও আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com