August 9, 2026, 7:45 am

ঐতিহাসিক বিবি শখিনার মাজার খুড়ে তছনছ

ঐতিহাসিক বিবি শখিনার মাজার খুড়ে তছনছ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই সাতঘরিয়া গ্রামের ঐতিহাসিক বিবি শখিনার মাজারের কংক্রিটের ঢালাই ভেঙ্গে(কবর) মাটি খুড়ে তছনছ করে দিয়েছে দূর্বত্তরা।
ঘটনাটি গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় দূবৃর্ত্তরা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। স্থানীয়রা জানিয়েছেন,
গত বুধবার দিনের বেলা মাজারটি ঠিকই ছিল। সকাল বেলা দেখা যাচ্ছে মাজারটির ঠিক মাঝখানে এক বুক সমান গর্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, এ মাজারটি কবে এখানে হয়েছে তার সঠিক ইতিহাস কেউ বলতে পারবে না। মাজারটিকে কেন্দ্র করে এখানে কবরস্থান ও
ঈদগাঁও মাট গড়ে উঠেছে।
এলাকাবাসীর দাবী মাজারটিতে যে কোন ধরনের মানত করলে উপকার পাওয়া যায় বলে, এখানে মানুষ এসে দোয়া দরুদ পড়ে। এটির পরিচর্য্যা করে। এটি রাণীশংকৈল উপজেলার একটি ঐতিহাসিক মাজার যা বিবি শখিনা মাজার হিসাবে পরিচিত। মাজার তছনছ করার মত এমন ঘটনা কারা ঘটিয়েছে তা উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com