August 9, 2026, 8:36 am

চট্টগ্রামস্থ শিলখালী সমিতির কমিটি গঠিত

চট্টগ্রামস্থ শিলখালী সমিতির কমিটি গঠিত

পেকুয়া প্রতিনিধি:
চট্টগ্রামস্থ শিলখালী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৮ জুলাই চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড়ে (জানে আলম দোভাষ সড়কে) চট্টগ্রাম আদর্শ বিদ্যাপীঠে এক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আক্তার আহমদকে সভাপতি, বেলাল উদ্দিনকে সাধারন সম্পাদক, রেজাউল করিম রিজভীকে সাধারন সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়। এ ছাড়া আলা উদ্দিন চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, এডভোকেট মিসবাহ উদ্দিন মিন্টু, মো: নুরুচ্ছফা, মো: ইব্রাহীম, ডা: দিদারুল ইসলামকে সহসভাপতি, আবদু রহিম, শাহেদুল হক, মো: শওকত, নুরুল মোস্তফা, সাইফুল ইসলামকে যুগ্ম সম্পাদক, মো: আজিজকে অর্থ সম্পাদক, এড. আলী ইয়াসিনকে আইন বিষয়ক সম্পাদক, মো: ইদ্রিসকে প্রচার সম্পাদক, আমির হোছাইনকে সমাজ কল্যাণ সম্পাদক, জসিম উদ্দিনকে দপ্তর সম্পাদক, আনোয়ার হোসেনকে ছাত্র কল্যাণ সম্পাদক, আবদুল গফুরকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়। ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি হলেন- মো: আবদুর রহমান, সাহাদাত ওসমান, আলী আকবর। উক্ত কমিটি ইতিপূর্বে ঈদুল আজহার পরের দিন শিলখালী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সদস্য সংগ্রহ এবং প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করেন। বিশেষ করে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা যারা চট্টগ্রাম শহরে অবস্থান করছেন তাদের মধ্যে একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ চট্টগ্রাম শহরের হোটেল সৈকতে চট্টগ্রামে অবস্থান করে এমন অর্ধশত ব্যক্তিবর্গ বসে শিলখালী সমিতির নামের একটা সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com