August 9, 2026, 8:43 am

নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গনের সংবর্ধনা

নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গনের সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৬ জুলাই শনিবার সকালে বিএম কলেজের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানান বিএম কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকগণ এসময় কলেজের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান
সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ হসান আলী নবাব, কাউন্সিলর ইসাহাক আলী, জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, আরফিন আহমেদ, আক্তারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকগন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। একই দিনে অত্র কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মো:আলী ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com