August 9, 2026, 8:37 am

চকরিয়ায় সাব রেজিস্ট্রার অফিসের ১০ দলিল লিখকের সনদ বাতিল

চকরিয়ায় সাব রেজিস্ট্রার অফিসের ১০ দলিল লিখকের সনদ বাতিল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের ১০ দলিল লিখকের সনদ বাতিল করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) চকরিয়ার সাব- রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে দলিল লিখক (সনদ) বিধিমালা, ২০১৪ এর ১২ নং বিধিমতে তাদের সনদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

কর্তৃপক্ষের আইন সংগত আদেশ অমান্য করা ও গুরুতর পেশাগত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে এসব ১০ দলিল লিখকের সনদ বাতিল করা হয়েছে বলে ঐ অফিস আদেশে উল্লেখ করা হয় ।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে বাতিল সনদধারী দলিল লিখক ব্যাক্তিদেরকে সাব রেজিস্ট্রার অফিস আঙ্গিতনায় প্রবেশ না করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের সাথে কোন দলিল মোসাবিদা না করার জন্যও সংশ্লিষ্ট পক্ষদ্বয়কে আহবান জানানো হয়।

সনদ বাতিলকৃত দলিল লিখকরা হলেন, শওকত উচমান, জসীম উদ্দিন, মৌঃ জাকের উল্লাহ , মামুনুর রশিদ, মুজিবুল হক , আবদুল হামিদ , ফজলে উদ্দিন , বোরহান উদ্দিন , আমিনুর রহমান ও আহমদ আলী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com