August 9, 2026, 8:37 am

প্রধানমন্ত্রী গরীবের জন্য আশ্রয়ন প্রকল্প বানায়, অন্যদিকে তাঁর দলীয় নেতা কর্মীরা গরীবের ঘর ভেঙে খেলার মাঠ বানায় !

প্রধানমন্ত্রী গরীবের জন্য আশ্রয়ন প্রকল্প বানায়, অন্যদিকে তাঁর দলীয় নেতা কর্মীরা গরীবের ঘর ভেঙে খেলার মাঠ বানায় !

নিজস্ব প্রতিবেদক

আহারে ! এই দেশে গরীবের দুঃখ বুঝার কেউ নেই। স্থানীয় কিছু অসাধু নেতাদের রোষানলে পড়ে সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন দিনমজুর রফিকুল ইসলামের পরিবার।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১৫ লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া সরকারী স্কুলের পূর্ব পাশে দিনমজুর রফিকুল ইসলাম ওরফে চাঁদ বকস নিজের কেনা জায়গায় বাড়ি বানিয়ে ৩-৪ বছর থেকে বসবাস করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ইসলামের বাড়িটি ভেঙ্গে দিয়ে খেলার মাঠ তৈরী করার পরিলকল্পনা করে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা- আনিস, আমজাদ মেন্বার, জাহাংগীর, সেকান্দর চৌধুরী ও আমির হোসাইন গ্যাং।
তাদের এ হেন পরিকল্পনার কথা দিনমজুর রফিকুল স্থানীয় প্রশাসনকে অবহিত করলে তারা ততকালীন তথ্য মন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদকে জানানোর পরামর্শ দেন। রফিকুলের পরিবার ড. হাসান মাহমুদ এর সাথে দেখা করলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়ে আর কিছুই করেন নি।
গত পরশুদিন সোমবার রাঙ্গুনিয়া থানা মেজিস্ট্রেটও পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই দিনমজুর রফিকুলের বাড়িটি বুলড্রোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়। বাড়ির পাশে অধিকতর খেলার মাঠের জায়গা থাকা সত্ত্বেও কেন অন্যায় ভাবে তার বাড়িটি ভেঙ্গে দেয়া হলো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জানতে চান দিনমজুর রফিকুল ওরফে চাঁদ বকস।

রফিকুলের পরিবার বলেন এখন আশ্রয় নেবার কোন জায়গা নেই আমাদের। এই দেশে কি আইন নাই ? গরীবের দুঃখ বুঝার কি কেউ নেই ? আমরা কোন দেশে বসোবাস করছি ? আমাদের কি কোন অধিকার নেই? আমরা এই অন্যায়ের সুষ্ট বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com