August 9, 2026, 7:42 am

পেকুয়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেকুয়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (পহেলা জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকার আশু আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর এর নাম আরিফুল ইসলাম (১৫)। সে সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার আলী হোসেন এর ছেলে।

জানাগেছে, রবিবার সন্ধ্যায় নন্দীর পাড়া এলাকার খালাতো ভাই আশরাফ আলীর সাথে খালার বাড়িতে বেড়াতে যান আরিফুল ইসলাম। সকালে ঘরের একটি কক্ষে বৈদ্যুতিক পাখা এর সাথে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয় আরিফের খালা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপির সদস্য আবু ছালেক বলেন, খালার বাড়িতে বেড়াতে এসেছিলো আরিফ। দুই খালাতো ভাই বিদেশে থাকে। যার বাড়িতে আত্মহত্যা করেছে সেও নাকি বাড়িতে ছিলোনা। আত্মহত্যার রহস্য বুঝতে পারছিনা।
আরিফুল ইসলাম এর এক প্রতিবেশী জানান, আরিফের পিতা আলী হোসেন চট্টগ্রাম শহরে রিক্সা চালায়। আরিফের মা কয়েক বছর আগে মারা গেছে। খালার বাড়িতে বেড়াতে গিয়ে রহস্যজনক তার মৃত্যু হয়েছে। আরিফের মৃত্যুর পর তার খালাতো ভাইয়ের বউয়েরা পালিয়ে গেছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com