August 9, 2026, 6:38 am

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ইউনিয়নের অর্জুন গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আবু তাহের (৫৫) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।

বিষয়টি নিশ্চিত করে দলদলিয়া ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলি সরকার জানান, রাসেল মিয়া বাড়ির বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা আবু তাহের বাঁচাতে এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com