August 9, 2026, 9:01 am

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন: যাঁরা নির্বাচিত হলেন

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন: যাঁরা নির্বাচিত হলেন

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে।

সর্বশেষ ফলাফলে ফজলুল করিম সাঈদী (দোয়াত কলম প্রতীক) ৫৯ হাজার ৯৫৩ ভোট পয়ে বেসরকারিভাবে চেযারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যুবলীগ নেতা বেলাল উদ্দীন শান্ত (তালা প্রতীক) ৩৮ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু (বই প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৫১৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা পারভীন (হাঁস প্রতীক) ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাফিয়া বেগম চম্পা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৪৫ হাজার ১৬৭ ভোট।

বিশেষভাবে উল্লেখ্য যে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয়েছে। তবে ভোটের উপস্থিতি কম ছিল।  ঐ দিন সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com