August 9, 2026, 8:43 am
শহিদুল ইসলাম (২১), পিতা: মোজাম্মেল হক মাতা: ছমেরাজ, সাং-মরিচ্যাদিয়া, ওয়ার্ড নং-০৮, ইউনিয়ন: মগনামা, থানা: পেকুয়া, উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার, ধর্ম: ইসলাম, পেশা: ব্যবসা, জাতীয়তা: বাংলাদেশী এবং কাশফিয়া জন্নাত মাহি (১৮), পিতা: কাসেম উদ্দিন, মাতা: জন্নাতুল ফেরদৌস, সাং-কালারপাড়া, ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন: মগনামা, থানা: পেকুয়া, উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার, ধর্ম: ইসলাম, পেশা: গৃহিণী, জাতীয়তা: বাংলাদেশী। আমরা উভয়ে নিকটতম আত্মীয় এবং পরস্পর পরিচিত হই। আমরা দীর্ঘদিন যাবৎ একে অপরকে ভালবেসে আসছিলাম। আমরা সাবালক ও সাবালিকা হিসাবে যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণে আইনগত অধিকার আমাদের আছে। আমরা পরষ্পরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়ের মাধ্যমে বাস্তব রুপ দিতে উভয়ে চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি। নোটারি পাবলিক চট্টগ্রাম/কক্সবাজারের কার্যালয়ে স্বশরীরে উভয়ে উপস্থিত থেকে গত ৩০-০৪-২০২৪ ইং তারিখে ৫৫(৪) নং হলফনামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করা হয়েছে। ৫ লক্ষ টাকা নগদ ও ৫ লক্ষ টাকা বকেয়া । মুসলিম শরা শরিয়তমতে মৌলভী সাহেবের উপস্থিতিতে আমাদের শুভ আকদ সম্পন্ন হয়েছে। আমরা উভয়ে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন শুরু করেছি। আমরা যেহেতু দু’জনই সাবালক ও সাবালিকা উভয়ের সিদ্ধান্ত ও বোঝাপড়ার মাধ্যমে এ বিয়ে হয়েছে। স্বজ্ঞান ও সুস্থ মস্তিষ্কে কারো বিনা প্ররোচনা ছাড়াই আমরা এ বিয়েতে সম্মত ছিলাম। আমরা স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন সুখে শান্তিতে যাতে অতিবাহিত করতে পারি আমাদের অভিভাবকসহ সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।