August 9, 2026, 7:48 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা এলাকায় বসতভিটার বিরোধ সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে মা ও পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার কাইছার উদ্দিনের স্ত্রী সাহিদা পারভীন রেজভী (৩৬), তার ছেলে জিয়াউর রহমান কলেজের ছাত্র হাসান মো: মামুন (২০)। ৭ মে (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী কাইছার উদ্দিন জানান, ওই এলাকার ফকির মোহাম্মদের পুত্র সাজ্জাদ হোসেন, তার ভাই আমজাদ হোসেনসহ ৭/৮ জনের দুবৃর্ত্তরা দীর্ঘদিন আগে থেকে আমার পৈত্রিক জায়গা জবর দখলের পাঁয়তারা করে আসছে। ওই সময়ে আমার ছেলে মাহামুদ আমার ভোগ দখলীয় পুকুর থেকে মাছ ধরে আসার সময় ৭/৮ জন দুবৃর্ত্ত দা, কিরিচি, লোহার রড দিয়ে আমার ছেলেকে গতিরোধ করে হামলা করে। সে আত্মচিৎকার করলে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকে কিরিচ ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে। এ সময় তারা স্ত্রীর স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নেয়। তাকে টানা হ্যাচড়া করে শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আমার স্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে সি,আর ১৩১৪/২৩ মামলা চলমান রয়েছে। ইতিপূর্বে তাদের দায়েকৃত মিথ্যা মামলায় আমি ও আমার ছেলেকে জেলে যেতে হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত এজাহার পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।