August 9, 2026, 7:43 am

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ১৭ জন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা প্রকৌশলী মাঈনুল, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহ্বায়ক আবু তাহের প্রমুখ।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com