August 9, 2026, 10:54 am
বার্তা পরিবেশক:
কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকাবাসীর উপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল ও তাঁর বাহিনীর বিরুদ্ধে।
গতকাল শনিবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া মফিজুল্লার নাসির উপর (পাউবোর স্লুইসগেট) বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,লালজান পাড়ার মুফিজুল্লাহর নাসি (পাউবোর স্লুইগেট) রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের ব্যক্তিগত মালিকনাধীন মৎস্য ঘেরে পানি প্রবেশ করানোর জন্য স্লুইসগেটের দরজা খুলতে গেলে চেয়ারম্যান ও তাঁর বাহিনীর লোকজনকে ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মুহাম্মদ ফোরকানসহ স্থানীয়রা জানান মৎস্য ঘেরে মাছ চাষের জন্য পানি ঢুকালে আমাদের বসতবাড়ী ও কবরস্থানের রাস্তা পানিতে তলিয়ে দিতে পারেন না বলায় সাথে সাথে চেয়ারম্যান ও তাঁর অনুগত লোকজন বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মুহাম্মদ ফোরকান, সম্পাদক শাহাদাত কবিরসহ মৃত মোজাফফর আহমদের স্ত্রী খালেদা বেগম (৫৫), ফাতেমা বেগম (৩৫), ফোরকানের স্ত্রী জুবাইদা বেগমসহ অনেককে আহত করে। ফোরকানকে এলোপাতাড়ি মারধর করে নদীতে চুবিয়ে ধরে হত্যা চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চেয়ারম্যানের বাহিনীরা চিকিৎসা নিতে বাঁধা প্রধান করে।
স্থানীয়রা জানান,লালজান পাড়া মসজিদ, কবরস্থান, ঘরবাড়ি রাস্তায় পানিতে প্লাবিত থাকার কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের ব্যক্তি মালিকনাধীন মৎস্য ঘেরে পানি ঢুকানোর জন্য স্লুইসগেটে অতিরিক্ত ঢুকাচ্ছিল। বিগত দুই মাস থেকে পূর্নিমা ও অমাবস্যার জোয়ারের পানিতে লালজান পাড়া কবরস্থান ও মসজিদে সামনে রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে যায়। অসহায় এলাকাবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দেয়ার পরও সুরাহা না পেয়ে সংবাদকর্মীদেরকে তাঁদের দুর্ভোগের কথা জানালে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়। এরপর চেয়ারম্যান স্লুইসগেটের দরজা খুলে পানি ঢুকানোর জন্য গেলে স্থানীয় লোকজন তাকে বাঁধা দেয়। এসময় চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগ রাজাখালী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফোরকান বলেন,দুই মাস থেকে চেয়ারম্যান বাবুল মৎস্য ঘেরে পানি ঢুকিয়ে মানুষের ঘর-বাড়ী, কবরস্থান চলাচল রাস্তা পানিতে তলিয়ে যায়। এনিয়ে এলাকার লোকজন প্রতিবাদ করায় আমি ও এলাকাবাসীর উপর হামলা করে।
রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, বিভিন্ন মৎস্যঘেরের মালিকেরা আমাকে ফোন করে স্লুইচগেইট বন্ধ করার বিষয়ে অবগত করলে আমি চেয়ারম্যান হিসেবে সরেজমিন গেলে তাঁরা পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর হামলা করে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।