August 9, 2026, 10:54 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। পাহাড়ী ঢলে ও টানা বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যার পানিতে টইটংয়ের নিচু অংশ প্লাবিত হয়। ফলে নীচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছিল। তিনি গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাড়ান। বিশেষ করে ২ নং, ৩ নং, ৭ নং ও ৯ নং ওয়ার্ডের (নতুনপাড়া, মৌলভীপাড়া, কইড়ারপাড়া, শেরআলী মাষ্টারপাড়া, মিয়াজিরঘোনা, ভেলুয়ারপাড়াসহ) বন্যা কবলিত অসহায় ও দরিদ্র মানুষের কাছে বিরানী, বিস্কুট, মুড়ি, চিনিসহ খাবারের বিভিন্ন আইটেম বিতরণ করেন। নিচু এলাকায় নৌকা নিয়েও তিনি পানিবন্দি মানুষের কাছে গিয়ে বিরানী ও শুকনো খাবার বিতরণ করেন।