August 9, 2026, 7:47 am
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আ’লীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর রোগমুক্তি কামনায় ৪ জুলাই (মঙ্গলবার) পেকুয়ায় ক্ষমতাসীন দল আ’লীগ এ কর্মসূচী আহবান করেন। ওই দিন বিকেলে সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের মুজিব কর্ণারে অনুষ্ঠিত রোগমুক্তির জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক নেতা এস,এম গিয়াস উদ্দিন। উপজেলা আ’লীগ সহসভাপতি ও রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার চৌধুরী বাবুলের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটনের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ পেকুয়ার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম মহিউদ্দিন বাবর (মুকুল), উপজেলা আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী, কাজীউল ইনসান, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম,শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সদরের সভাপতি ফোরকান মেম্বার, আ’লীগ নেতা ও ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু মেম্বার, তাঁতীলীগ পেকুয়ার সভাপতি এটিএম জায়েদ মোর্শেদ, সহসভাপতি কাইয়ুম রেজা, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন মিয়াজী, সদরের সাবেক সাধারন সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, উপজেলা যুবলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজম, জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রকাশ টুপি বেলাল, উপজেলা আ’লীগ নেতা জাকিরুল ইসলাম, আ’লীগ নেতা বশিরুল আলম, আ’লীগ নেতা বাহাদুর, আ’লীগ নেতা মাহামুদুল করিম, মনির খান, শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মাষ্টার শাহ আলম, খলিলুর রহমান, আবু তাহের আজাদ, হাজী আবু তাহের মনু, নুরুল হোসেন, যুবলীগ টইটংয়ের সাধারন সম্পাদক মোহাম্মদ বাচ্চু, সদরের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম মেম্বার, আ’লীগ নেতা ফোরকান ইলাহী, উপজেলা যুবলীগ সহসভাপতি শফিউল আলম মেম্বার, আ’লীগ নেতা মোহাম্মদ কাইছার, বদরুল কামাল, শেখ আহমদ, মোহাম্মদ আলমগীর, নুরুল আমিন, নাছির উদ্দিন, আহমদ হোসেন, ছলিমুল্লাহ, জহিরুল ইসলাম সিকদার, আরিফুল ইসলাম সাজ্জাদ, যুবলীগ নেতা জাফর আলম, আ’লীগ নেতা ফজলুল কাদের, মইদুর রহমান, মাষ্টার হানিফ চৌধুরী, নাছির উদ্দিন, কায়কোবাদ, যুবলীগ নেতা হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান, সালাহ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আবছার, আ’লীগ নেতা নুরুল হুদা প্রমুখ। এ সময় সমাবেশ শেষে জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর আশু রোগ মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে এডভোকেট ফরিদুল ইসলামের রোগ মুক্তিসহ মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আ’লীগকে সুসংগঠিত থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আ’লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন ও ত্যাগের স্বীকৃতির প্রয়োজন রয়েছে। আ’লীগ ক্ষমতায় কিন্তু এখানকার নেতা-কর্মীরা এখনো নিগৃহীত। আ’লীগ জেগে উঠলে কোন অপশক্তি ষড়যন্ত্র করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা নৌকাকে বিজয়ী করতে দৃঢ় অঙ্গীকার ও প্রতিশ্রæতিবদ্ধ রয়েছি। ষড়যন্ত্রকারীদের মাঠের কর্মীরা প্রতিহত করবে।