August 9, 2026, 9:38 am

পেকুয়ায় প্রতিপক্ষের জমি থেকে মাটি কেটে লুট করার অভিযোগ

পেকুয়ায় প্রতিপক্ষের জমি থেকে মাটি কেটে লুট করার অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের জমি থেকে মাটি কেটে লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে খুন খারাবী ও রক্তপাতের আশংকা দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতেও বিবাদীগণ স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
অভিযোগে জানা যায়, মেহেরনামা মৌজার বারবাকিয়া রাস্তার মাথা ও বনৌজা শেখ হাসিনা মহাসড়কের উত্তর পাশে বিএস খতিয়ান নং ২৬৯, ২৭০, সৃজিত বিএস খতিয়ান-১৯৫৩, বিএস দাগ নং ৩০৯,৩০৬ এর ২০ শতক জমি রয়েছে। ওই জমি পেকুয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা গ্রামের মরহুম হাজী মোখতার আহমদের পুত্র হুমায়ুন কবির গংদের পৈত্রিক ও খরিদা স্বত্ত¡ দখলীয় সম্পত্তি। ওই জমিতে বাদীগণ দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতেছে। কিছুদিন আগে থেকে ওই এলাকার মরহুম নজির আহমদের পুত্র সানাউল্লাহ বাহাদুর, তার পুত্র নাবিল, শাহ আলমের পুত্র শহিদুল ইসলাম গং ওই জমিতে অবৈধভাবে পেশী শক্তির মাধ্যমে জোর করে জবর দখল করার অপচেষ্টা চালাচ্ছে এবং চাঁদা দাবী করে আসতেছে। এর সুত্র ধরে গত ৭ ফেব্রæয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে বিবাদীগণ ওই জমি থেকে স্ক্যাভেটর দিয়ে কাটা শুরু করে। এ সময় বাদীগণ বাধা প্রদান করিলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এ দিকে জমির মালিক হুমায়ুন কবির জানান, বিবাদীগণ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি থেকে দিনে ও গভীর রাতে মাটি লুটের পাঁয়তারা করতেছে। এমনকি জমির থেকে মাটি কেটে নিয়ে তারা ক্ষতি সাধন করে চাষাবাদের অনুপযোগী করতেছে। এ ব্যাপারে জমির মালিক হুমায়ুন কবির বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পেকুয়া উপজেলার সহকারী কমিশন (ভূমি) জাহেদুল ইসলাম জানান, টপ সয়েল কাটা আইনগত নিয়ম নেই। এ ব্যাপারে আমি অবশ্যই ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com