August 9, 2026, 8:39 am

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ পূর্ব বড় ভেওলা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা ও ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসফি এবং প্রধন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর।

উক্ত ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি এম চর ইউনিয়ন ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জিহাদ, ঢেমুশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন সাধারণ সম্পাদক মোঃমিজান, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিনহাজ, বদরখালী ডিগ্রী কলেজ ছাত্র লীগের সভাপতি পারভেজ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com