August 28, 2026, 1:04 pm
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাওয়ের পীরগঞ্জের ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮অক্টোবর শনিবার দুপুরে পীরগঞ্জ সরকারী কলেজে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
কলেজের সভা কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানের সভপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক একরামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বদরুল হুদা, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক অজাহারুল, আইয়ুর আলী ও খলিন্দ্র নাথ বর্ম্মন।
আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, অভিভাবক আব্দুল ওয়ারেশ, মঈনুল হক, নাসরিন আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃতি শিক্ষার্থী দেওয়ান নফিস, সানজিদা ইসলাম মুমু প্রমূখ।
সংবর্ধিত কৃতি শিক্ষার্থদের মধ্যে মেডিকেল কলেজের ১২ জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।