August 9, 2026, 7:43 am

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ফ্রি মেডিক‍্যিল ক‍্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ফ্রি মেডিক‍্যিল ক‍্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৭অক্টোবর ডিগ্রী কলেজ হল রুমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলার চিকিৎসক ও মেডিক্যেল পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবাদেওয়া হয়। লন্ডন সোয়ন সি হেলথ বোর্ড মেডিকেলের চিকিৎসক ডাঃ বাপ্পি বসাকের নেতৃত্বে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ উত্তম ময়মনসিংহ মেডিকেল কলেজ,ভিপি রায়-সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ,ডাঃ ফিরোজ মাহমুদ-সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ, ডাঃ অলিউল্লাহ -সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ, ডাঃ আব্দুলাহ আল মুনিম-বগুড়া মেডিকেল কলেজ, তুষার আলী, শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল,বৃষ্টি আক্তার,পাবনা মেডিকেল কলেজ, জ্যোতি মীরপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী এ মানব সেবায় অংশ গ্রহন করেন। উপস্থিত ছিলেন, প্রভাষক খতিবুর রহমান,সাংবাদিক জিয়াউর রহমান,উত্তম বসাক, অজয় বসাক। এসময় চিকিৎসকদের উদ্দ্যেশে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন- প্রতিবছর যেন এই কার্যক্রম অব্যাহত থাকে এবং মানব সেবায় ডাক্তারা সত্যিকার অর্থে সেবকের ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com