August 9, 2026, 9:32 am
ফরহাদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি::
আনোয়ারায় শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্।জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করায় উপজেলা প্রশাসন তাকে সেরা নির্বাচিত করে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এ.এম.ই আমানতগির।