August 9, 2026, 9:54 am

চকরিয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক আকিতের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চকরিয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক আকিতের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকাল তিনটার সময় চকরিয়া শহরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে জনতা শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরহান মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাকিব, উপজেলা ছাত্রলীগ নেতা জামশেদ, কায়সার, তাজিদ।

সমাবেশে বক্তারা জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারূফ আদনানের বাসা থেকে বের হয়ে মার্কেটের নিচে আসে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল ও সাধারণ সম্পাদক মো. আকিথ হোসাইন। তখনই ১০/১২ জনের একটি দল তাদের দুজনকে ঘিরে ধরে। এসময় তারা আকিথকে মারধর করে পালিয়ে যায়।
বক্তারা আরো বলেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের উপর হামলার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একই সাথে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম রবিন, মেহেদী হাসান রিমন,জাহেদুল ইসলাম,যুবনেতা মেহেদী হাসান নাহিদ,হারবাং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল-ফয়সালুর রহমান,ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ,সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হাসান জিয়া, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়খান শরীফ বাবু, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহবুবুর আলম মাহবুব, কাকারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, আবছার আকাশ, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরশেদ, টিটু,রাশেদ,সাইফুল,জসীমউদ্দিন বাবু,এরশাদ, রিয়াজ চৌধুরী সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com