August 9, 2026, 7:43 am
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী ইউসুফ আলী (১৭) নামের এক যুবক আহত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে ধর্মগড় সীমান্তে তিন যুবক ঘাস কাটতে গেলে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে এক যুবক আহত হয়। আহত যুবক ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র ছেলে ইউসুফ আলী।
ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আহত যুবক ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ২ জন যুবকের নাম জানা সম্ভব হয়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বুধবার (৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যুবক ইউসুফ আলী চিকিৎসাধীন রয়েছে। অপর দুই যুবকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।