August 9, 2026, 8:44 am

দূর্গা পূজা সকল ধর্ম-বর্ণের মানুষকে আপন করে নিতে শিখিয়েছে

দূর্গা পূজা সকল ধর্ম-বর্ণের মানুষকে আপন করে নিতে শিখিয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার ৩ নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া জেবিএল গীতা সংঘের উদ্যোগে গীতা প্রতিোগিতা ও ২০২২ সালের নব – নির্বাচিত কমিটিকে বরন করা হয়।
অনুষ্ঠানে আনেয়ারা শীল কল্যান সমিতির সহ- সভাপতি জহরলাল শীলের সভাপতিত্বে এবং চুন্নাপাড়া জেবিএল সংঘের সিনিয়র সহ- সভাপতি রবীন্দ্র কুমার শীল ( রবির) সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিউটন সরকার, আনোয়ারা থানা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান , ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাগর মিত্র।
প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক ভোরের আকাশ পএিকার স্টাফ রিপোর্টার শিপংকর শীল বলেন,
দুর্গাপূজা বা দুর্গোৎসব হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র ভারতে প্রচলিত। তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়।
তিনি আরো বলেন, বিশ্বজননীর এই পূজায় বাঙালি হিন্দুর হৃদয়কে প্রসারিত করে সকল ধর্ম-বর্ণের মানুষকে আপন করে নিয়েছে , পাশাপাশি সকল দেশের মানুষকে আপন করে নিতে শিখিয়েছে বিশ্বজনীন এই উৎসব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নব- নির্বাচিত সভাপতি মিটু কুমার শীল, সহ- সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ – সাধারন সম্পাদক রিপন শীল, অর্থ সম্পাদক শান্তনু শীল, সাংগঠনিক সম্পাদক বিটু শীল, সহ – তথ্য ও গবেষণা সম্পাদক গণেশ শীল, সহ – অর্থ সম্পাদক সজল শীল,কাজল শীল, পলাশ শীল, কার্তিক শীল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com