August 9, 2026, 7:43 am

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চোর যুবলীগ নেতাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিস্কার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চোর যুবলীগ নেতাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিস্কার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে গণপিটুনি খাওয়া পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে মঙ্গলবার (৪ অক্টোবর) পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শেষে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় যুবলীগের নেতারা।

পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠন বহির্ভূত কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ সভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদ দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, আফজাল হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির মিঠুসহ দলের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: যুবলীগ নেতা হাবীব ও আরেকজন মিলে সদর উপজেলার মহেশপুরের আম বাগান থেকে একটি খাশি ছাগল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গত রবিবার দুপুরে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে জনতার হাতে ধরা পড়ে এবং এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। গণধোলাই দেওয়ার সেই ভিডিও ক্লিপটি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com