August 9, 2026, 8:50 am

পেকুয়ায় জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মার্শালের মতবিনিময় সভা

পেকুয়ায় জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মার্শালের মতবিনিময় সভা

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীনুল হক মার্শালের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১ অক্টোবর (শনিবার) দুপুরের দিকে পেকুয়ায় জেলা পরিষদ ডাকবাংলোতে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এ সময় পেকুয়ার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনের অন্যতম কর্ণধার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান ক্রীড়া ব্যক্তিত্ব ও উদীয়মান রাজনীতিবিদ শাহীনুল হক মার্শাল। এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলার সাধারন সম্পাদক কাইছারুল হক জুয়েল। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুবলীগ পেকুয়ার সহ-সভাপতি মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় এ সময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম, তোফাজ্জল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক, কোনাখালী ইউপির চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বারবাকিয়ার চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম, শিলখালীর যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য শেখ ফরিদ, আ’লীগ নেতা ও ইউপি সদস্য আবদু ছমদ, আ’লীগ নেতা ও ইউপি সদস্য বাহাদুর আলম, বারবাকিয়ার ইউপি সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সভাপতি বেলাল উদ্দিন, মগনামার আ’লীগ নেতা ও ইউপি সদস্য মোক্তার আহমদ, মগনামার প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ছরওয়ার কামাল, উজানটিয়ার প্যানেল চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি, বারবাকিয়ার প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম, যুবলীগ নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম, টইটংয়ের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আ’লীগ সভাপতি হাজী শাহাব উদ্দিন, আ’লীগ নেতা ও ইউপি সদস্য ফয়সাল আকবর, যুবলীগ সহসভাপতি ও ইউপি সদস্য বাদশাহ মিয়া, ইউপি সদস্য আবু ওমর, রাজাখালীর ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু, উপজেলা যুবলীগ নেতা শফিউল আলম মেম্বার, কৃষকলীগের সাবেক নেতা আফতাব উদ্দিন বাবুল, কোনাখালীর যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ হোছন প্রমুখ। এ দিকে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটের প্রতিদ্বন্ধিতা শুরু হয়েছে। জন প্রতিনিধিদের ভোটেই নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৩ টি পদ। ওই দিন শাহীনুল হক মার্শালের নির্বাচনী প্রতীক আনারস মার্কার সমর্থনে জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সমাবেশ হয়েছে। এ সময় প্রার্থী শাহীনুল হক মার্শাল ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে তার নির্বাচনী প্রতীক আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রার্থী মার্শাল বলেছেন, আমি দুর্ণীতিমুক্ত জেলা পরিষদ প্রতিষ্টার জন্য আপনারা আমাকে ১৭ অক্টোবর সুচিন্তিত রায় দিয়ে নির্বাচিত করবেন। আমিও আপনাদের এ প্রতিদানের অবশ্যই সম্মান দেবো। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা এ দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমরাও প্রয়াত নেতার সন্তান হিসেবে অঙ্গীকার করছি শোষণ মুক্ত সমাজ বিনির্মাণের পক্ষে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ দিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীনুল হক মার্শালের নির্বাচনী মতবিনিময় সভাকে সফল ও সার্থক করতে পেকুয়ার সাত ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউপির চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপির নারী সদস্য ও প্রত্যেক ইউনিয়নের সাধারন ওয়ার্ড থেকে নির্বাচিত বিপুল সদস্য ওই দিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার কোনাখালীসহ আরো বেশ কিছু ইউনিয়ন থেকেও মতবিনিময় সভায় এসে সভাকে সফল করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com