August 9, 2026, 9:51 am

চকরিয়ায় রাতের অন্ধকারে কৃষকের পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চকরিয়ায় রাতের অন্ধকারে কৃষকের পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাক্কার পাড়া গ্রামের শারীরিক অসুস্থ শফর মুল্লুকের স্ত্রী খোরশিদা বেগম এর কষ্টার্জিত ক্ষেত-খামারের ৩০/৪০ টি পেঁপে গাছ রবিবার দিবাগত রাতের অন্ধকারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

ভুক্তভোগী খুরশিদা বেগম বলেন, বাড়ির পাশের নিজস্ব একখণ্ড জমিতে দীর্ঘদিন যাবৎ তিনি ক্ষেত-খামার করে জীবিকা নির্বাহ করে আসছেন। ওই জমিতে তিনি গত এক বছর ধরে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন। গত ৩/৪ মাস পূর্বে রাতের বেলায় কে বা কারা তার বাগানের বেশ কিছু গাছ কেটে ফেলে। বিষয়টি স্থানীয় সর্দার ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও তিনি কোন ধরনের প্রতিকার পাননি। সর্বশেষ রবিবার রাতে ক্ষেতের চারিপাশে রোপণ করা ৫০টি পেঁপে গাছের মধ্যে ৩০/৪০ টি পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। প্রতিটি গাছে বিশ থেকে ত্রিশ টি পেঁপে রয়েছে।

পুত্র সন্তানহীন পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম ‘ক্ষেত-খামারের ফসল’ নষ্ট করে দেওয়ায়, তাদের ভবিষ্যৎ অন্ধকার বলে জানিয়েছেন ভুক্তভোগী খুরশিদা বেগম।

স্থানীয় প্রতিবেশী আবদুর রশিদ জানান, শফর মুল্লুক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হতে পারেন না। চারটি কন্যা সন্তানের মা খুরশিদা বেগম অনেক কষ্ট করে এই ক্ষেত-খামারটি করেছিলেন। গাছের পেঁপে গুলো বিক্রি করার উপযোগী হওয়ার মুহূর্তেই দূর্বৃত্তরা রাতের অন্ধকারে গাছ গুলো কেটে দিয়ে যে সর্বনাশ করেছে! তা বলার অবকাশ রাখে না।

বিএম চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়নের বাক্কার পাড়া গ্রামের শফর মুল্লুকের স্ত্রী খুরশিদা বেগমের বাগানের পেঁপে সহ ৩০/৪০টি গাছ কেটে ফেলার বিষয় টি শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতগুলো ফল সহ পেঁপে গাছ কেটে ফেলার বিষয়টি খুবই নিষ্ঠুরতম ও জঘন্য কাজ উল্লেখ করে, দূর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, বিএমচরে অনেক গুলো ফলসহ পেঁপে গাছ কেটে ফেলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে কারো লিখিত অভিযোগ পেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com