August 9, 2026, 9:51 am

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে ফাতেমা বেগম নামের এক নারীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে ফাতেমা বেগম নামের এক নারীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বৈলগাঁও চা-বাগান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দূরদূরী এলাকার গদারঘোনা নতুন পাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্য হাতির আক্রমণে ফাতেমা বেগম (৪০) নামের এক মহিলা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে!

২৭সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায় ।

বন্য হাতির আক্রমণে নিহত ফাতেমা বেগম বৈলগাঁও চা-বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দুরদুরীর নতুন পাড়া এলাকায়। তিনি ওই এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী বলে জানা যায় ।
এব্যাপারে চরতী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বন্য হাতি প্রায় সময় লোকালয়ে চলে আসে এবং ফসল বিনষ্ট করে বলে জানান।

এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, হাতির আক্রমণে নিহত ওই নারী অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পার্শ্ব দিয়ে হেঁটে আসছিলেন। এসময় হঠাৎ হাতি আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান!

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com