August 9, 2026, 10:02 am

পেকুয়ায় সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদ সদস্য প্রার্থী আজমগীরের মতবিনিময়

পেকুয়ায় সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদ সদস্য প্রার্থী আজমগীরের মতবিনিময়

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে (পেকুয়া) সাধারণ ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী মোহাম্মদ আজমগীরের মতবিনিয়ম সভা অনুষ্টিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যার দিকে সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীতে নিজ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় পেকুয়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়ার কয়েকজন জনপ্রতিনিধিও। রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সমাজের কিছু গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে (পেকুয়া) ৭ নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজ সেবক ও উদীয়মান রাজনীতিবিদ মোহাম্মদ আজমগীর। তিনি পেকুয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এ সময় তার নির্বাচনী প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় সদস্য প্রার্থী আজমগীর বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধিদের মনোনীত প্রার্থী হয়েছি। এ পেকুয়া অনেক অবহেলিত। মানুষের অধিকার ভূলুন্ঠিত হচ্ছে। পেশীশক্তি ও কালোটাকার কাছে রাজনীতির শৈল্পিক ধারা ¤øান হচ্ছে। আমি ওই পেশীশক্তির কাছ থেকে এ পেকুয়ার আপামর জনগনকে মুক্ত করতে চাই। নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকারের জন্য আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে আমি হবো জনগনের সেবক। আপনারা আমার টিউবওয়েল প্রতীকে আগামী ১৭ অক্টোবর সুচিন্তিত রায় দিবেন। আমিও আপনাদের এ প্রতিদান অবশ্যই কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবো। মনে রাখবেন টাকার খেলা একদিন ভালবাসা চিরদিন। যুবলীগ নেতা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় পেকুয়ার কয়েকজন জনপ্রতিনিধিও এ সময় উপস্থিত থেকে প্রার্থী আজমের মতবিনিময় সভাকে সফল ও স্বার্থক করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com