August 9, 2026, 9:43 am

চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়া নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়া নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে শফি আলম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ নতুন খালের মুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শফি আলম ওই এলাকার বাসিন্দা আবদুস সোবাহান এর ছেলে।

এদিকে নিখোঁজের ১৫ ঘন্টা অতিবাহিত হলেও শফি আলমের খোঁজ মেলেনি বলে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক নিশ্চিত করেছেন।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পাই মাতামুহুরী নদীর তীরে ৭-৮জন জুয়াড়ি জুয়া খেলছিল।

এসময় টহল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। তাদের মধ্যে ৩জন মাতামুহুরী নদীতে ঝাঁপ দেয়। দুইজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও শফি আলম নামে এক যুবক কুলে উঠতে পারেনি এবং সে নিখোঁজ রয়েছে।

এদিকে স্থানীয় লোকজন ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা মাতামুহুরী নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com