August 9, 2026, 7:35 am

পেকুয়ায় আ’লীগ নেতার স্ত্রীকে কুপিয়ে জখম

পেকুয়ায় আ’লীগ নেতার স্ত্রীকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় আ’লীগ নেতার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। সরকারী রাস্তা কেটে ফেলানো হচ্ছিল। এ সময় ক্ষমতাসীন দল আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদকের স্ত্রী বাধা দেন। এর জের ধরে উত্তেজিত লোকজন ওই নারীকে মাথায় কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৭ আগষ্ট (বুধবার) বিকেল ৫ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনায় এ ঘটনা ঘটে। জখমী নারীর নাম হোসনে আরা (৩৫)। তিনি বুধামাঝিরঘোনার সিরাজুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে বুধামাঝিরঘোনা এম,এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক কেটে ফেলানো নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী হোসনে আরা ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ আক্তার হোসেন গংদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে আক্তার হোসেন, মোহাম্মদ আশেকের পুত্র রিদুয়ানসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা ধারালো কিরিচ নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী হোসনে আরাকে মাথায় কুপিয়ে জখম করে। রক্তাক্ত ও মুমূর্ষূ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা জানান, জখমী হোসনে আরার স্বামী সিরাজুল ইসলাম ক্ষমতাসীনদল আ’লীগ বারবাকিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার বর্তমান কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শী আব্বাছ উদ্দিন জানান, তারা সরকারী চলাচল রাস্তা কেটে ফেলছিল। এ রাস্তাটি বুধামাঝিরঘোনা এম,এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক। হোসনে আরা গিয়ে রাস্তাটি না কাটতে বারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুবিন জানান, খুবই অন্যায় হয়েছে। আমরা ওই নারীকে হাসপাতালে পাঠিয়েছি। নজরুল ইসলাম জানান, রাস্তা না কাটতে বাধা দেওয়ায় এমন হামলা হয়েছে। হোসনে আরার স্বামী ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে মারাত্মক আঘাত করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না। ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু ছৈয়দ টুকু সাবেক মেম্বার জানান, সিরাজ আমার কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মারপিটের বিষয়টি আমি শুনেছি। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com