August 9, 2026, 9:51 am

এতিমদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান সাবেক মেয়র মনজুর আলমের

এতিমদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান সাবেক মেয়র মনজুর আলমের

প্রেস বিজ্ঞপ্তি :

রহমত-বরকত ও নাজাতের মাস রমজান। এই রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মত এ-বছরও রমজানের পূর্বে দেওয়া হয়েছে অসহায়দের মাঝে সেহরী ও ইফতার সামগ্রি। আর ১ রমজান থেকে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে প্রতিদিন ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম।
আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন নিজ বাসভবনে ইফতার করেন মনজুর আলম। ইফতার শেষে সব শিশু ও শিক্ষকদের উপহার হিসেবে দেয়া হয় ঈদের নতুন জামা।
ধারাবাহিকভাবে ১ রমজান থেকে এই কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, ‘ আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় দেশে পরিচালিত হচ্ছে নানা সেবাধর্মী কার্যক্রম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরির ৪১ টি ওয়ার্ড এলাকায় অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com