August 9, 2026, 10:43 am

পেকুয়ায় ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার,আটক-১

পেকুয়ায় ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার,আটক-১

রিয়াজ উদ্দিন, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারে একটি চালের গুদাম থেকে মজুদকৃত ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। এসময় থানা পুলিশ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আটক দিদারুল ইসলাম শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।
পেকুয়া সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত বলেন,একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমান চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩শ ৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২শটি ৫০ কেজি ওজনের চালের বস্তা রয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধারকৃত সরকারি চালের ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com