August 28, 2026, 11:59 am
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান জেলা প্রতিনিধি।
পার্বত্য লামা উপজেলায় পাহাড়ি দূর্গম এলাকায় পাহাড়ি ভাল্লুকের উপদ্রব অব্যাহত। গত সপ্তাহে এ জেলার কয়েকটি উপজেলায় পাহাড়ি ও বাঙ্গালী অর্ধ শতাধিক মানুষ ভাল্লকের আক্রমনের স্বীকার হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে ।
এদিকে পার্বত্য লামা উপজেলায় পাহাড়ি ভাল্লুকের আক্রমণে এক মরুং উপজাতি গুরুতর আহত। আহত ঐ মুরুং লোক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঐ মুরুং উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর আশংকায় রয়েছে বিধায় চিকিৎসার জন্য সাহায্য অবশ্যক। না হয় উক্ত আহত মুরুং লোকের অপূরনীয় ক্ষতির আশংকা বিদ্যমান জানিয়েছেন তার পাড়াবাসিরা।
লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালি ইউনিয়নের ২৮৪ নং ইয়াংছা মৌজাস্হ ০৭ নং ওয়ার্ডের লাংগী মুরু পাড়ার চিনিঅং মরুং ১৪ মার্চ সোমবার পরিবারের জীবিকা নির্বাহের জন্য পার্শ্ববর্তী তাকছড়া পাহাড়ে বাঁশ কাটা কালিন সময় অর্তকিত ভাবে পাহাড়ে বিচরণ করা বনের ভালুক ভিকটিম কে আক্রমণ করিয়া মাথা ও শরীরের বিভিন্ন পয়েন্ট রক্তাক্ত জখম করে। ঘটনার সময় ঐমুরুংলোকটির সোরগোল শুনতে পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোক জন ঘটনাস্থলে আসিয়া ভিকটিমের অবস্থা আশংকা জনক হওয়ায় সঙ্গে সঙ্গে লামা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করায়। ওখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা খুবই সন্তুষ্ট নয় বিধায় তাকে সংঙ্গে সঙ্গে কক্সবাজার হাসপাতালে ভর্তির হয়ে উন্নত চিকিৎসার জন্য রেপার করে। পরবর্তিতে ভিকটিম কে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা খুবই খারাপ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরন করিলে বর্তমানে তথায় চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপরে ভিকটিমের এক নিকটতম আত্মীয় লামা থানা একটি সাধারণ ডায়েরি করেন। যাহা লামা থানার সাধারন ডায়েরি নং ৬৫৫ তাং১৬/০৩/২০২২।
লাংগি মুরুং পাড়াবাসি জানান, আহত চিনিঅং মুরুং এর অবস্থা খুবই খারাপ, সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুর আশংকা বিরাজমান। তাহার চিকিৎসার জন্য বিরাট অংকের টাকার দরকার না হয় চিনিঅং মুরুং এর অপূরনীয় ক্ষতির আশংকা বিদ্যমান।