August 9, 2026, 11:42 am

জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত জাতীয় আধুনিক সংগঠন “জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২মার্চ শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম শহরের কদমতলীস্থ চট্টগ্রাম কার্যালয়ে সংগঠনের সভাপতি শিব্বির আহমদ ওসমানের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুরের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন,সংবাদিকদের আদায়ের লক্যে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই। এ সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের একমাত্র প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন। সারাদেশব্যাপী সাংবাদিকদেরকে যুগোপযোগী করার জন্য এবং সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে, বিভিন্ন জেলায় কমিটি গঠন করা হয়েছে ও হচ্ছে।তাই উক্ত সংগঠনের পতাকা তলে দলবল ও ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এম এ আজিজ কিরণ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন,কেন্দ্রীয় নেতা নুরুল আবছার কায়সার, দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ জুবাইর, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকা ব্যুরো প্রধান এম মাসুদ আলম সাগর, রফিকুল ইসলাম,নাছির উদ্দিন, সাদ্দাম হোসেন রিফাত,জয়নাল আবেদিন,আব্দুল জব্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com