August 9, 2026, 11:42 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার পূর্ব শিলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ক্যাটাগরীতে নির্বাচন অনুষ্টিত হয়েছে। ৯ মার্চ (বুধবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিভাবক ক্যাটাগরীর নির্বাচনে ভোট গ্রহণ চলছিল। অভিভাবক মহিলা ও পুরুষ ক্যাটাগরীতে ৪ টি সদস্যপদের জন্য ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। ওই ৪ টি পদে মোট প্রতিদ্বন্ধী ছিলেন ৮ জন প্রার্থী ভোটে অংশ নিয়েছিলেন। প্রাপ্ত ফলাফলে পুরুষ সদস্য ক্যাটাগরীতে মো: আজিজ উদ্দিন আপেল প্রতীকে নিয়ে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। হরিণ প্রতীক নিয়ে মো: সাইফুল্লাহ ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অভিভাবক মহিলা ক্যাটাগরীতে কাজল রেখা লাকী দোয়াত কলম প্রতীক নিয়ে ১৮৩ ভোট ও রাহেলা বেগম টিউবওয়েল প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অভিভাবক ক্যাটাগরীতে মোট ভোটার ছিল ৫৫৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২৭৮ ও মহিলা ভোটার ২৮০ জন। শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন দুপুরের দিকে ওই নির্বাচন পরিদর্শন করেছেন। রির্টানিং কর্মকর্তা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক শাহাদাত হোছাইন, পেকুয়া থানার পুলিশ নির্বাচনী সমন্বয় ও আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শিলখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুস সামাদ, ইউপি সদস্য আবুল কালাম, বিদ্যালয়ের দাতা ও শিক্ষানুরাগী মাষ্টার শের আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
.