August 9, 2026, 11:34 am

সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে -পুলিশ সুপার

সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে -পুলিশ সুপার

চকরিয়া প্রতিনিধি

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চকরিয়ার বিএমচরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিট পুলিশিং সভা বৃহস্পতিবার (৩মার্চ) বিকাল তিনটায় বিএমচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গণির সভাপতিত্বে ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুল জব্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, মানব সৃষ্ট সামাজিক ব্যধি থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হতে হবে। ধর্মীয় মূল্যবোধ ব্যক্তি জীবনে প্রস্ফুটিত না হওয়ায় সামাজিক অবক্ষয় ও নৈতিক অধপতনের কারণে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা।একটি অনৈতিক চর্চা আরেকটি অপরাধকে জন্ম দিচ্ছে। জুয়া সামাজিক ব্যধি। এটি এলার্জির মতো। জুয়ায় আসক্তরা বড়ধরনের গর্হিত কাজ করতেও দ্বিধাবোধ করেনা। কোনভাবেই যাতে জুয়া খেলা না হয় সেদিকে খেয়াল রাখতে চকরিয়া থানা প্রশাসনসহ স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে কড়া নির্দেশ দেন তিনি।
ইভটিজিং প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, অভিভাবক ও শিক্ষক সমাজ সচেতন হলে কোনভাবে ইভটিজিং সংঘটিত হওয়ার কথা নয়। অবুঝ ও অপরিপক্ষ যে কোন কিশোর-কিশোরী অপরাধের জন্ম দেয়। এখান থেকেই আইন শৃঙ্খলার তাই সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিক আলম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পূর্ব বড়ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

চকরিয়া থানার আয়োজনে বিট পুলিশিং সভায় পূর্ববড় ভেওলা ইউপি, বি.এম.চর ইউপি, কোনাখালী ইউপি’র গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com