August 9, 2026, 11:37 am

পেকুয়ায় নিরাপত্তাহীন সেই ব্যবসায়ী, প্রতিষ্টানে ঝুলছে তালা

পেকুয়ায় নিরাপত্তাহীন সেই ব্যবসায়ী, প্রতিষ্টানে ঝুলছে তালা

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নে মো: সেলিম উদ্দিন প্রকাশ সোলেমান নামের এক ব্যবসায়ী ভোগছেন নিরাপত্তাহীনতায়। পৈত্রিক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্টান থেকে বিতাড়িত করতে চলছে বড় ধরনের শত্রæতামি। এতে করে ওই ব্যবসায়ী জানমালের নিরাপত্তার বিধানসহ আইনী সহায়তা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ পৌছান। তার ব্যবসা প্রতিষ্টানে তালা ঝুলানো রয়েছে। ক্ষমতাধর কিছু প্রভাবশালী ব্যক্তি ও পেশীশক্তির সমন্বয়ে ব্যবসায়ী সেলিম উদ্দিনকে হয়রানি করা হচ্ছে। ৪৪ শতক পৈত্রিক সম্পত্তির দখল ছাড়তে বাধ্য করা হচ্ছে ওই ব্যক্তিকে। কয়েকজন প্রভাবশালীচক্র মোটা অংকের অর্থ নিয়ে সেলিম উদ্দিন প্রকাশ সোলেমানের উপর মারধর, হাকাবকা, মামলা, মোকদ্দমাসহ নানান ধরনের অত্যাচার-নিপীড়ন ও জুলুম অব্যাহত রয়েছে। সেলিম উদ্দিন প্রকাশ সোলেমান টইটং ইউনিয়নের জালিয়ারচাং বড়পাড়ার মৃত একরাম মিয়ার পুত্র। এ দিকে চলতি বছরের ২২ ফেব্রæয়ারী মো: সেলিম উদ্দিন প্রকাশ সোলেমান (৪৮) কে প্রাণনাশ চেষ্টা চালানো হয়েছে। ওই দিন সাড়ে ৯ টার দিকে সোলেমান জালিয়ারচাং রাস্তার মাথার মাদ্রাসা গেইট সংলগ্ন কালুর দোকানে চা-নাস্তা করছিলেন। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ৪/৫ জনের দুবৃর্ত্তরা তাকে অতর্কিত হামলা চালায়। তারা তাকে কিল, ঘুসিসহ লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। প্রাণনাশ চেষ্টার জন্য অপহরণ চেষ্টা চালায়। এ সময় তার আর্ত চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ২৩ ফেব্রæয়ারী পেকুয়া থানায় লিখিত অভিযোগ পাঠান। পেকুয়া থানার এ,এস,আই আবদুল কাদেরকে ঘটনার তদন্তের ন্যস্তভার দেয়া হয়। তবে অভিযোগ উঠে পেকুয়া থানায় অভিযোগ দেয়ার পরেও ওই ঘটনার অগ্রগতি হয়নি। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত ও ক্লু উদঘাটন করেননি। প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও জখমী ব্যক্তি পাননি আইনী কোন সহায়তা। থানায় রেকর্ড হয়নি মামলাও। পুলিশ অধিকতর তদন্তের জন্য পরিদর্শনে যাননি সরেজমিনে। অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে আইনী সহায়তার জন্য বলা হলেও তিনি ছুটিতে আছেন এমন কথা বলে দ্রæত মুঠোফোন কেটে দেন। ৪৪ শতক জায়গা নিয়ে সেলিম উদ্দিন গং ও টইটং ইউপির সাবেক মেম্বার কবির আহমদ গংদের বিরোধ রয়েছে। ১৯৮৯ সনের দিকে টইটং ইউপির ভবন সম্প্রসারণ কাজ বাস্তবায়নের জন্য ৫০ শতক জমি রেজিষ্ট্রি হয়। ৯০ দশকের দিকে ইউপির ভবন নির্মাণকাজ বাস্তবায়ন হয়। ১০/১২ বছর দাপ্তরিক কাজ শেষে সরকার আধুনিক মানের ইউপি ভবন বরাদ্ধ দেন। বিগত ১২/১৩ বছর আগে থেকে ইউপির কার্যক্রম চলছে নতুন ভবনে। পুরাতন ভবনের দখল জায়গার মালিককে হস্তান্তর করা হয়েছে। পূর্বের ভবন নির্মিত হয়েছিল মৃত একরাম মিয়ার জায়গার উপর। বর্তমানে ওই ভবনে মৃত একরাম মিয়ার পুত্র সেলিম উদ্দিন প্রকাশ সোলেমান ব্যবসা প্রতিষ্টান খুলেছেন। পুরাতন ভবনটি পরিনত হয় ব্যবসা প্রতিষ্টানে। সেখানেই সেলিম উদ্দিন মজুদ করেন বিপুল সেনিটারী মালামাল। সুত্র জানায়, ২০১৯ সালের দিকে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ একদল লোকজন এসে ব্যবসা প্রতিষ্টানে তালা ঝুলিয়ে দেয়। সেই সময় থেকে সেলিমকে রাখা হয় ব্যবসা থেকে দুরে। প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল মজুদ রয়েছে ভবনে। বর্তমানে মজুদ মালামালগুলি প্রায় নষ্ট হয়ে গেছে। সেলিম উদ্দিন জানান, অনেক মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি। জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছি। সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com