August 9, 2026, 12:50 pm

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার ২ আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার ২ আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি)’ শেখ মোহাম্মদ আলীর তৎপরতায় আলোচিত রেখামণি ধর্ষণ মামলার পলাতক ২ আসামী চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ২৪ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) পেকুয়া থানা পুলিশ চট্টগ্রাম শহরের হালিশহর থেকে দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সুত্র জানায়, গত ২০২১ সালের ৭ জুলাই রাজাখালী ইউনিয়নের হাজিরপাড়ায় রেখা মণি (১৪) নামক এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রেখামণি রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া এলাকার আইয়ুব আলীর মেয়ে ও রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্রীর পিতা আইয়ুব আলী বাদী হয়ে পেকুয়া থানায় ধর্ষণের পর আত্মহত্যায় প্ররোচনায় একটি হত্যা মামলা রুজু করে। যার মামলা নং ১২/২১। মামলায় চট্টগ্রাম জেলার বাঁশখালী ছনুয়ার ওয়াইজপাড়ার মকছুদ আহমদের পুত্র আবুল কাসেম (২০), রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়ার মৃত আবুল হোসেন প্রকাশ বাদশাহর পুত্র আলমগীর (২২), একই ইউনিয়নের হাজিরপাড়ার নুরুল হকের পুত্র রবি আলম (১৯) কে হত্যা মামলায় আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ ওই দিন চট্টগ্রাম শহরের হালিশহর থেকে মামলার এজাহার নামীয় ১ নং আসামী আবুল কাসেম ও ২ নং আসামী আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দায়ের করা মামলার প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। মামলার বাদী আইয়ুব আলী জানান, দীর্ঘ ৭ মাস পর দুইজন আসামী পুলিশের হাতে ধরা পড়লো। আমার মেয়ে নিষ্টুরতার শিকার হয়েছে। আমি ও আমার স্ত্রী বাঁশখালীতে বিয়েতে গিয়েছিলাম। ওই সুবাধে বখাটেরা রাতে আমার বাড়িতে গিয়ে মেয়েটিকে জোরপূর্বক রাতে বের করে নিয়ে আসে। এরপর মাছের ঘেরের একটি বাসায় মেয়েটিকে ধর্ষণ করে। আমি ৩ বখাটের বিরুদ্ধে মামলা করেছি। তারা প্রায় সময় আমার মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ইভটিজিংসহ উত্যক্ত করতো। মেয়ে আমার কলিজার ধন। আমি একজন দিনমজুর। আমার কোন ধন দৌলতের লোভ লালসা নেই। আমি যখন কঠোর পরিশ্রম করে বাড়িতে আসতাম আমার মেয়ে রেখা মণি আমাকে গøাসে করে পানি এনে দিত। মাথায় চুল নাড়াছড়া করতো। আমার মেয়ে নেই। কিভাবে বেঁচে আছি আমি জানি।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) নাদির শাহ ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) অর্পণ সেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে পেকুয়া থানায় দায়ের করা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলার আসামীদের আটক করা হয়। ধৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com