August 9, 2026, 11:01 am

পেকুয়ায় গভীর রাতেই গুড়িয়ে দিল ব্যবসায়ীর পাকা দেয়াল

পেকুয়ায় গভীর রাতেই গুড়িয়ে দিল ব্যবসায়ীর পাকা দেয়াল

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতেই গুড়িয়ে দিল ব্যবসায়ীর পাকা দেয়াল। এতে করে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়ায় স্থানীয় দু’পক্ষের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করেছে। দুবৃর্ত্তদের বিরুদ্ধে ভূক্তভোগী পেকুয়া থানায় লিখিত অভিযোগ প্রেরণ করে। ২৩ ফেব্রæয়ারী (বুধবার) দিবাগত রাত ১ টার দিকে সবজীবনপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গা নিয়ে সবজীবনপাড়ায় মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র কুলিং কর্ণারের মালিক মো: আজিজ ও একই এলাকার মৃত আবু ছিদ্দিকের পুত্র আনছার উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েক বছর আগে মুহাম্মদ আজিজ পৃথক কবলামূলে ৬.৬৩ শতক জায়গা খরিদ করেন। খরিদকৃত জায়গায় ওই ব্যক্তি সীমানা প্রাচীর (পাকা ওয়াল) নির্মাণ কাজ বাস্তবায়ন করছিলেন। গত কয়েক দিন ধরে মুহাম্মদ আজিজ খরিদ অংশে পাকা দেয়াল তৈরীর কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার দিন গভীর রাতে আনছার উদ্দিনসহ ৫/৬ জনের লোকজন মুহাম্মদ আজিজের নির্মাণাধীন পাকা দেয়াল গুড়িয়ে দেয়। ২৪ ফেব্রæয়ারী সকালের দিকে নির্মাণ শ্রমিকসহ মো: আজিজ ওই স্থানে যান। এ সময় নির্মিত পাকা দেয়াল গুড়িয়ে দেয়ার ওই দৃশ্য স্বচোখে অবলোকন করেন। এ দিকে জায়গার বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হয়েছে। ইউপি সদস্য মুহাম্মদ আশেক জানান, আমিসহ স্থানীয় পর্যায়ে দু’পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠক করেছি। সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করা হয়েছে। মুহাম্মদ আজিজের খরিদ অংশ পরিমাপের মাধ্যমে নির্দিষ্ট করেছি। তবে আনছার উদ্দিন গং পরবর্তীতে এ সব মানছে না। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com