August 9, 2026, 8:49 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় একই সময়ে দুটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুবৃর্ত্তদের হামলায় ৩ মহিলা আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৩ ফেব্রæয়ারী রাত ৮ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মুহাম্মদ হাসেম ও মরহুম ছুট্টুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক শত্রæতার জের ধরে ওই এলাকার গোলামুর রহমানের পুত্র নাইমুর রহমান হৃদয়, মৃত গিয়াস উদ্দিনের পুত্র হুমায়ুনসহ ১০/১২ জনের সংঘবদ্ধ দুষ্কৃতকারী এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ সময় বসতবাড়িতে লাঠি সোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় মৃত শহিদুল করিম ছুট্টুর স্ত্রী রুমানা জাহান (৩২), হেফাজতুর রহমানের স্ত্রী হালিমা বেগম (৩০), মুহাম্মদ হাসেমের স্ত্রী জাহান আরা বেগম (৬৫) আহত হয়। প্রত্যক্ষদর্শী পেকুয়া জিএমসির ৮ম শ্রেনীর ছাত্রী তাজরিয়ান জন্নাত ফায়জা, তাকওয়া রহমান অসবি ও জিসাদ জানান, আমরা লেখাপড়া করার সময় ১০/১২ জনের দুবৃর্ত্তরা এসে আমাদের উপর হামলা করে। এ সময় আমার মা’সহ ৩ জন আহত হয়। বাড়ির মালিক মুহাম্মদ হাসেমের ছেলে ভূট্টু জানান, পারিবারিক শত্রæতার জের ধরে তারা এ হামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়ায় যাব। পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ পাঠাবেন বলে সাংবাদিকদের জানান।